ঢাকা |
প্রকাশিত: ৬:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার আওয়ামী লীগের ২০তম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দরিদ্র মানুষের তালিকা তৈরি করতে এলাকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিজ নিজ এলাকায় কতজন দরিদ্র, গৃহহারা, ঘর হারা, নিঃস্ব, হতদরিদ্র, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, তালিকা তৈরি করুন। আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দেব।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশে ‘দারিদ্র্য’ বলে কিছু থাকবে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ জনগণের দল। জনগণের দায়িত্ব আমাদের।”
সম্মেলনকে কেন্দ্র করে কয়েকদিন আগে দলের জাতীয় কমিটির বৈঠকেও তিনি বলেছিলেন, “সরকার তো দারিদ্র্য বিমোচনে কাজ করবেই। দলের পক্ষ থেকেও সহযোগিতা করতে হবে, যাতে আমরা এই কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারি।”
এবার নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্য তাদের।
ওই লক্ষ্য পূরণের পরিকল্পনা নিয়ে ২০তম সম্মেলন করছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটি। দুদিনের সম্মেলনে নতুন নেতৃত্বও গঠন করা হবে।
সকালে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলন উদ্বোধন করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিদেশি অতিথিরা বক্তব্য রাখেন।
সভাপতির ভাষণের পর সম্মেলন মুলতবি করেন শেখ হাসিনা। দুপুরে খাবারের বিরতির পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন বসবে, যেখানে নতুন নেতৃত্ব গঠিত হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।