ঢাকা |
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি: ইসলামের ৫টি ভিত্তির মধ্যে চতুর্থ হচ্ছে হজ্জ, আর এই হজ্জকেই কেন্দ্র করেই মুসলমানদের জন্য এসেছে কোরবানি।
দেশের বিভিন্ন স্থানে বসেছে কোরবানির জন্য পশুর হাট, তার বাইরে যায়নি মৌলভীবাজার জেলা।
প্রতি বছরের ন্যায় এ বছরও মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে বসেছে কোরবানির পশুর হাট। গত ৬ সেপ্টেম্বর হতে শুরু হয়েছে কোরবানির জন্য গরু- ছাগলের হাট। তবে হাট বসলেও গোটা কয়েক বেপারী ছাড়া তেমন কোনো বেপারীর দেখা মেলেনি কুরবানির হাটে। এমনকি কুরবানির হাটে গরুর সংখ্যা ও কম। হাতে গোনা কয়েকটি গরু রয়েছে কুরবানির হাটে। যার জন্য জমে উঠেনি মৌলভীবাজারের কুরবানি গবাদি পশুর হাট।
এ নিয়ে কথা হয় জালালাবাদ ডেইলি র্ফাম লিমিটেডের জনৈক কর্মকর্তার সাথে আলপকালে জানা যায়- প্রতি বছরের চাইতে এ বছর কোরবানির পশুর দাম একটু বেশি। কুরবানির পশুর দাম বেশি হবার কারন জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রতি বছর কুরবানির ঈদে ভারত থেকে গরু আমদানি ও চোরাই পথে আসার কারনে দেশী গরুর দাম কমে যায়।
কিন্তু এ বছর ভারত থেকে গরু না আসার কারণে আগের চাইতে বৃদ্ধি পেয়েছে দেশী গরুর দাম।
আর এ দিকে আস্তে আস্তে ঘনিয়ে আসছে ঈদের দিন, কোরবানির জন্য গরু নিতে আসা শাকিল নামের একজনের সাথে কথা বললে, তিনি জানান- আজ বাজারে এসে অনেক হতাশ হয়েছি। কারন আগের চাইতে কুরবানির পশুর দাম অনেক বেশি।
ক্রেতার চাহিদা অনুযায়ী তুলনা মুলক গরু কম, যা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছেনা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।