ত্বক মসৃণ ও ফুসকুড়ি মুক্ত রাখতে

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

ত্বক মসৃণ ও ফুসকুড়ি মুক্ত রাখতে

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে সেসব প্রাকৃতিক উপাদান ব্যবহারের নিয়ম এখানে দেওয়া হল।

নিম: প্রদাহ, জ্বালাপোড়া, ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া সবকিছুর সঙ্গে লড়াই করার যোগ্য উপাদান রয়েছে নিমে। তাই ফুসকুড়ি, একজিমা, ব্রণ ও সংক্রমণের হাত থেকে রক্ষা করতে এটি অত্যন্ত উপকারী। নিম থেতলে পেস্ট বানিয়ে বা নিমযুক্ত সাবান কিংবা তেল ব্যবহারে উপকার মিলবে।

 

অ্যাপল সাইডার ভিনিগার:

এলার্জি, শুষ্ক ত্বক, চুলকানি ইত্যাদি সমস্যা তাড়াতে এটি বেশ উপকারী। ত্বকের চুলকানি আক্রান্ত অংশে এক চা-চামচ

রোধকারী গুণ। এছাড়াও ত্বকের অম্লীয় মাত্রা নিয়ন্ত্রণ এবং আর্দ্রতা বাড়াতেও উপকারী অ্যাপল সাইডার ভিনিগার।

বেইকিং সোডা: চুলকানি ও ফুসকুড়ি সারানোর জন্য কার্যকর। এক বালতি পানিতে এক কাপ বেইকিং সোডা গুলিয়ে আধা ঘণ্টা শরীর ভিজিযে রাখলে উপকার মিলবে।

ওটমিল: ওটমিল মেশানো পানি দিয়ে গোসল করলে একজিমা ও ‘সোরিয়াসিস’ বা ফুসকড়িজনীত ত্বকের সমস্যা থেকে মুক্তি মিলবে। কারণ এতে আছে ময়েশ্চরাইজিং ও প্রদাহরোধী উপাদান। গোসলের পানিতে কয়েক কাপ ওটমিল মিশিয়ে তাতে আধা ঘণ্টা শরীর ভিজিয়ে রাখতে হবে।

অলিভ অয়েল: ভিটামিন-ই ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই তেল, যা ত্বকের আর্দ্রতা বাড়ায়, ক্ষয়পূরণ করে এবং ত্বকে প্রাণ ফিরিয়ে আনে। পাশাপাশি চুলকানিও সারায়।

 

এই সংবাদটি 733 বার পঠিত হয়েছে