ঢাকা |
প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫
সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সঙ্গে মিলে তেল পাচারের অভিযোগ প্রমাণিত হলে তুরস্কের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মামলা করবে ইরাক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছেন।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির নুরি বলেছেন, “যদি আমরা এ বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাই, তাহলে তুরস্কের বিরুদ্ধে মামলা দায়ের করতে মোটেই দ্বিধা করবো না।”
তিনি আরো জানান, ট্যাংকারের মাধ্যমে কিছু দেশে তেল পাচারের বিষয়ে বেশকিছু তথ্য এরইমধ্যে ইরাকের হাতে পৌঁছেছে। এর মধ্যে তুরস্কের নাম রয়েছে বলেও জানান তিনি।
এদিকে আইএসের সঙ্গে তেলবাণিজ্য রক্ষা করতেই তুরস্ক রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি আইএসের কাছ থেকে তুরস্ক যে তেল নিচ্ছে রাশিয়ার কাছে তার যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও জানান তিনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।