ঢাকা |
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
পাবনার ভাঙ্গুড়ায় পরকীয়ার টানে সদ্য বিবাহিত রত্না খাতুন (১৮) নামে এক গৃহবধূ পাশের গ্রামের তিন সন্তানের জনক আইয়ুর শাহের (৩৫) সাথে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতুয়ান গ্রামের আনসার আলীর ছেলে স্বামী হুসেন আলীর পরিবারে। এ ঘটনায় মঙ্গলবার হুসেন আলী ভাঙ্গুড়া থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, ৭-৮ মাস আগে দুই পরিবারের পছন্দে হুসেন আলীর সাথে উপজেলার দিলপাশার গ্রামের মোজাম্মেল হকের কণ্যা রত্নার বিয়ে হয়। বিয়ের দু-তিন মাস পরে হুসেনের বাড়িতে ঘর মেরামতের জন্য উপজেলার মেন্দা গ্রামের সামাদ শাহের ছেলে তিন সন্তানের জনক আইয়ুব শাহ রাজমিস্ত্রী হিসেবে কাজ করতে আসে। সেখান থেকেই রত্না ও আইয়ুবের মধ্যে পরকীয়া প্রেমের সুত্রপাত ঘটে। পনের দিন কাজ শেষে আইয়ুব সেখান থেকে অন্যত্র কাজে চলে যায়। কিন্তু এরপর থেকে উভয়ের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। ঘটনাটি জানাজানি হলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই দ্বন্দ্ব-কলহ লেগে থাকতো। কিন্তু রত্নাকে কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারতো না তার স্বামীর পরিবার। একপর্যায়ে সোমবার মাঝরাতে সকলের অজান্তে রত্না আইয়ুব শাহের সাথে পলিয়ে যায়। পালিয়ে যাওয়ার বিষয়টি রত্নাতার পরিবারকে মঙ্গলবার সকালে নিশ্চিৎ করেছে বলে জানিয়েছে তার স্বামী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।