ঢাকা |
প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮
স্টাফ রিপোর্টার:
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিলে বাঁধা প্রধান ও হামলা চালিয়েছে উপজেলা আওয়ামীলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে লাটিচার্জ করেছেন। মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত ৭ মে সোমবার বেলা ২টায় পৌরশহরের দক্ষিণ বাজার থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার জন্য জড়ো হন। এসময় বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা থানা পুলিশের উপস্থিতিতে বিএনপির মিছিলে বাঁধা প্রধান করে। বাঁধা উপেক্ষা করে মিছিলটি উওর বাজার আসলে সংঘর্ষে রুপ নেয়, এসময় পুলিশ লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের পর নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এর মধ্যে নেতাকর্মীদের একটি গ্রুপ পুলিশী বাঁধা ও লাঠিচার্জ উপেক্ষা করে কলেজ রোড পয়েন্টে গিয়ে সমাবেশ করে।
জানা যায়, বিয়ানীবাজার থানা পুলিশের পক্ষ থেকে কোন মামলা না হলেও বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল, সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, সহসভাপতি আতাউর রহমান, সহ সম্পাদক ছরওয়ার হোসেন, উপজেলা ছাত্রদল সভাপতি ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক আশরাফুল হক, সহ উপজেলার শীর্ষ নেতৃবৃন্দের হয়রানী করার জন্য চলছে পুলিশের সাড়াশি অভিযান।
বিএনপি নেতারা জনান, আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অনেক নেতা কর্মীারা পুলিশের গ্রেফতার আতংকে আহত অবস্থায় গা ডাকা দিয়েছেন, প্রাণ নাশের হুমকি দিচ্ছে। জান মালের নিরাপত্তাহীনতায় পরিবার পরিজন ছেড়ে অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন। বর্তমান আওয়ামী সরকারের পুলিশী হয়রানী ও গ্রেফতার আতংকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, আজ দেশের গণতন্ত্র আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বিক নিরাপত্তার জন্য গঠন করা পুলিশকে অপব্যবহার দিনের ভোট রাতে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বিশে^র কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আজ দেশে গণতন্ত্র নেই। গায়ের জোরে ক্ষমতায়় টিকে থাকার জন্য এই সরকার যা ইচ্ছে তাই করে যাচ্ছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশের মানুষ আর এই সরকারকে চায় না। আবারো সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণ মিছিলে আওয়ামীলীগ হামলা চালিয়েছে, সাথে পুলিশের লাটি চার্জ। বর্তমান সরকার আবারো ক্ষমতায় টিকে তাকতে প্রশাসনকে নিজের মত করে ব্যবহার করছে। নেতাকর্মীদের প্রাণ নাশের হুমকি ও পুলিশ দিয়ে বিরোধী দলীয় নেতা কর্মীদের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।