তারেক রহমানের অর্থ পাচার মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ধর্মঘট কর্মসূচী পালনের প্রস্তুতি বিয়ানীবাজার ছাত্রদলের

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

তারেক রহমানের অর্থ পাচার মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ধর্মঘট কর্মসূচী পালনের প্রস্তুতি বিয়ানীবাজার ছাত্রদলের

 

হাসান আহমদ: বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরোদ্ধে দেয়া অর্থ পাচার মামলার রায়ের প্রতিবাদে দলের কেন্দ্র ঘোষিত ধর্মঘট কর্মসূচী পালন করার প্রস্ততি নিচ্ছে বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদল ।২৪ জুলাই রবিবার ‘শান্তিপূর্ণভাবে’ এ ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন কলেজ কমিটির নেতারা ।  দলীয় সূত্রমতে,তারেক রহমানের বিরোদ্ধে দেয়া উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে আগামীকাল (রবিবার) দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট আহ্বান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ।কেন্দ্র ঘোষিত এ কর্মসূচী    বিয়ানীবাজার সরকারী কলেজে পালন করার জন্য কলেজ কমিটির নেতাদের মুঠোফোনে নির্দেশ দিয়েছেন জেলার নেতারা । জেলার নির্দেশনা পাওয়ার পর থেকেই কর্মসূচী নিয়ে ভাবতে শুরু করেছে কলেজ ছাত্রদল ।তবে শুধু কলেজ কমিটির নেতাকর্মীরা এ’কঠিন’ কর্মসূচী বাস্তবায়ন করতে পারবেন বলে মনে করছেন না খোদ চলমান কমিটির দায়িত্বে থাকা কয়েকজন । উপজেলা ও কলেজ নেতাকর্মীরা সহযোগিতা করলে হয়ত এমন কর্মসূচীতে’কিছুটা সফল’ হওয়া যাবে বলছেন কলেজ কমিটির যুগ্ন সম্পাদক মুজ্জাক্কির হোসেন লোদী । মুজাক্কির বলেন,’দলের কেন্দ্র ঘোষিত ধর্মঘট পালন করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। তবে এ নিয়ে উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীদের সাথে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে । কারণ সবাই ঐক্যবদ্ধ হলেই বিয়ানীবাজারে এমন কর্মসূচী বাস্তবায়ন সম্ভব ‘।  ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই কোণঠাসা ছাত্রদল । এর সাথে যোগ হয়েছে আভ্যন্তরিন কোন্দল । নিজেদের মধ্যে বিভক্তির ফলে  ২০০৯ সাল থেকে এ পর্যন্ত কোনো ইস্যুতেই জোরালো কর্মসূচী পালন করতে দেখা যায়নি বিএনপির এ ছাত্রসংগঠনকে । কলেজ ক্যাম্পাসেও ‘গা বাঁচানো’ ভূমিকায় যাওয়া-আসা করে দিনপার করছেন সংগঠনের হাতেগোনা নেতাকর্মীরা । অভ্যন্তরিন কোন্দল,মামলা-হামলা ও কারাগারের ‘ভয়ে’ তটস্হ সংগঠনটির  অবস্হান পুরো উপজেলাই দূর্বল । কারো কারো চোঁখে দলটি বর্তমানে  অস্তিত্ব সংকটে ।যখন দলের ত্রাহি ত্রাহি এ অবস্হা  তখনই ‘ধর্মঘট’র মত কঠোর কর্মসূচী পালনের  সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হবে এ নিয়ে খোদ দলের কিছু নেতাকর্মী সন্দীহান । তাদের ভাষ্য,বিয়ানীবাজারে ছাত্রদলের এরকম সামর্থ এখন নেই । তবে এই ‘কঠিন সময়ে’   দলের কর্মসূচী পালনের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণকারী কলেজ কমিটির প্রশংসা করছে জেলা । জেলা ছাত্রদলের একজন সিনিয়র পদধারী নেতা এ প্রতিবেদককে বলেন, বিয়ানীবাজার সরকারী কলেজ’র বর্তমান কমিটির দায়িত্বপ্রাপ্তরা তরুণ,তুলনামূলক মেধাবী,উদ্যমি ও কর্মট ।দলীয় কাজে তাদের আগ্রহ   ছাত্রদের মনে আশার সঞ্চার করছে । তারা যেভাবে আন্তরিকতা নিয়ে কাজ করছে তা অব্যাহত রাখতে পারলে বিয়ানীবাজার ছাত্রদলের হারানো ‘সুসংহত অবস্হান ‘ ফিরে আসবে । তিনি আগামীকালের ছাত্রধর্মঘট সফল করতে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান । এ বিষয়ে কলেজ ছাত্রদলের সভাপতি আলম হোসেন চৌধুরী জানান, তারেক রহমানের বিরোব্ধে দেয়া রায়ে তারা ক্ষোব্ধ ।  আগামী কাল কলেজে ধর্মঘট পালন করে এর জোরালো প্রতিবাদ জানানো হবে ।বিভক্ত ছাত্রদলের পক্ষে  আদৌ ধর্মঘট পালন কি সম্ভব এরকম প্রশ্নের জবাবে আলম বলেন,’ছাত্রদলে এখন গ্রুপিং দ্বন্দ কমে গেছে । আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচী পালনের চিন্তাভাবনা করছি । যদি সবার সাড়া না পাওয়া যায়,তবুও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা রোববার ক্লাশ বর্জন করে কর্মসূচীর প্রতি একাত্বতা পোষণ করবে’ ।

এই সংবাদটি 499 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ