ঢাকা |
প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি | মো হাসান আহমেদ ইয়ামিন
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর দুস্কৃতিকারীদের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে ভিন্নমত দমনে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠ রোধের চেষ্টা করা হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।