ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৭

ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
২০১৭-২০১৮ অর্থ বছরের ১ কোটি ২৩ লক্ষ ৩৪ হাজার টাকার এ বাজেট ঘোষণা করা হয়। সোমবার দুপুর ২ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হয়।ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রহিমের সভাপতিত্বে ও সচিব মোহম্মদ  মোস্তাফিজুর রবের পরিচালনায় এতে কোরআন তেলাওয়াত করেন ইউপি সদস্য ক্বারি মাওলানা আব্দুল করিম কাসেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন।বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমীর উদ্দিন সাদেক, আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহ চৌধুরী ও আব্দুশ শহীদ খান জিলা।বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি হারিছ আলী,  ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, ইউপি সদস্য আব্দুল করিম কাসেমী, রেজাউল করিম, হোসেন আহমদ, কয়ছর আহমদ, কল্পনা রাণি দেব, স্বপ্না বেগম ও রেবিনা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার উন্নয়নমুখি।তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা
সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করে বলেন, তার জন্যই বাংলাদেশ এখন ডিজিটাল হচ্ছে। জনগণের সেবা দুরগোড়ায় পৌছিয়ে দেয়ার লক্ষে সরকার পোস্ট-ই সেন্টার চালু করেছে। দেশের উন্নয়নে সরকারকে সার্বিক সহযোগিতা করতে হবে। সোনার বাংলাদেশ গড়ে তুলতে এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

এই সংবাদটি 385 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ