ঢাকা |
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
পাবনায় একটি ফুড কারখানায় অভিযান চালিয়ে মানুষের জীবন রক্ষাকারী বিপুল পরিমান নকল ঔষুধ ও ঔষুধ তৈরীর সরঞ্জামাদিসহ বিভিন্ন নকল পানীয় জব্দ করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে শহরের শিবরামপুর জুবিলি ট্যাংকপাড়া এলাকায় র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের মস্তিস্কে রক্তক্ষরন, হৃদরোগের ট্যাবলেট ও ক্ষতিকর বিভিন্ন ব্রান্ডের এনার্জি ড্রিংকস ও কেমিক্যাল জব্দ করা হয়।
এসময় কোটি টাকা মূল্যের নকল ঔষুধ সহ আটক করে কারখানার মালিককে ভ্রাম্যমান আদালত মাত্র তিন লাখ টাকা জরিমানা করেন। অনুমোদনহীন ‘ডোরা ফুড প্রডাক্টস’ নামের ঐ কারখানায় দুই মাস পুর্বেও একবার র্যাবের অভিযানে জরিমানা করা হয়ে ছিল। এদিকে ঐ কারখানা মালিককে বার বার হাতে নাতে আটক করেও শুধু নামমাত্র জরিমানা এবং কারখানাটি সিলগালা না করায় প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারখানা মালিক প্রভাবশালী হওয়ায় প্রশাসন দায়সারা ভাবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসন বলছেন, পুনরায় উৎপাদন করলে ব্যবস্থা নেয়া হবে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্টে রুহুল আমিন পাবনা বার্তা ২৪ ডটকমকে জানান, শহরের শিবরামপুর জুবিলি ট্যাংকপাড়া এলাকার হায়দার আলী তার বাড়িতে অনুমোদনহীন ‘ডোরা ফুড প্রডাক্টস’ নামে নকল এনার্জি ড্রিংকস ও নকল ঔষধ তৈরীর কারখানা গড়ে তোলে। সেখানে র্দীর্ঘদিন ধওে দেশের বিভিন্ন কোম্পানীর মোড়কে নকল জীবন রক্ষাকারী ঔষধ, এনার্জি ড্রিংকস, সফট ড্রিংকস, উৎপাদন করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্টে রুহুল আমিন ও স্কোয়াড কমান্ডার এএসপি থোয়াই অংপ্রু মারমার নেতৃত্বে এই অভিযান চালায়। অভিযানে এক কোটি উনত্রিশ লাখ টাকা মুল্যের নকল ঔষধ ও ঔষধ তৈরীর বিভিন্ন উপকরন এবং বিপুল পরিমান নকল ড্রিংকস জব্দ করে। পরে কারখানার মালিক হায়দার আলীকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন মনিরা নকল ভেজাল পণ্য ও নকল ঔষধ তৈরী ও বাজারজাত করার দায়ে তিন লাখ টাকা জরিমানা করেন। জব্দকৃত সামগ্রী ধ্বংস করা হয়।
এ ব্যাপারে মস্তিস্কে রক্তক্ষরন ও হৃদরোগের ট্যাবলেট উৎপাদরকারী এমবি ফার্মাসিটিউক্যাল লিমিটেড’র সার্ভে ইনচার্জ জহিরুল হক পাবনা বার্তা ২৪ ডটকমকে বলেন, আমরা র্যাবের মাধ্যমে জানতে পেয়েছি পাবনায় হায়দার আলী নামের এক ব্যাক্তি নিজ বাড়িতে আমাদের কোম্পানীর ঔষধ উৎপাদন ও বাজারজাত করে আসছে দীর্ঘদিন ধরে। আমরা আমাদের পক্ষ থেকে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহন করবো বলেও তিনি জানান। এই ঔষধ গুলো মুলত ব্রেন ষ্ট্রোক ও নিউরো সায়েন্সের চিকিৎসার কাজে ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের ঔষধ তারা কিভাবে তৈরী ও বাজারজাত করেন আমাদের তা বোধগম্য নয়।
ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক (প্রশাসন) শফিকুল ইসলাম পাবনা বার্তা ২৪ ডটকমকে জানান, অবশ্যই এই ধরনের অভিযেগে জেল জরিমানা হওয়া প্রয়োজন। তবে কেন তারা জেল না দিয়ে শুধু জরিমানা করলেন বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট নয়। এ ব্যপারে এলাকাবাসী পবিত্র রহমান বলেন, নকল ঔষধ জব্দ করা সত্বেও কাউকে আটক বা কারখানাটি সীলগালা এবং মেশিনারীজ জব্দ না করে শুধূ জরিমান করলেন বিষয়টি বুঝলাম না।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, দুই মাস পূর্বেও এই কারখানায় র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার বীনা রানী দাস থাকা কালীন সময়ে এই ধরনের একটি অভিযান পরিচালিত হয়। সেদিনও শুধু জরিমানা করা হয়েছিল। মেশিনারীজ নিয়ে যাওয়া ও জেল হলে এই ব্যাক্তি পুনরায় এই ধরনের পন্য উৎপাদন করতে পারতেন না। বিষয়টি বুজলাম না, এটি কি শুধু প্রশাসনের সাথে বনিবনা না হওয়ার জন্যে এমন কাজ করা হচ্ছে।
মেশিনারীজ জব্দ না করার বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন মনিরার সাথে কথা হলে তিনি পাবনা বার্তা ২৪ ডটকমকে বলেন, আপনারা দেখেন যদি তারা পুনরায় উৎপাদন করে, তাহলে আবারও অভিযান পরিচালনা করা হবে। দুই মাস পূর্বেও একই ধরনের অভিযান পরিচালিত হওয়ার বিষয়ে বলা হলে তিনি আর কিছু না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে ঐ কারখানা মালিককে বার বার হাতে নাতে আটক করেও শুধু নামমাত্র জরিমানা এবং কারখানাটি সিলগালা না করায় প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারখানা মালিক প্রভাবশালী হওয়ায় প্রশাসন দায়সারা ভাবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।