ডাকাত পাবেল আটক

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

ডাকাত পাবেল আটক

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া থেকে একাধিক ডাকাতি ও চুরি মামলার পলাতক আসামী ডাকাত পাবেল মিয়াকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।

২৩ অক্টোবর রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলার কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডাকাত পাবেল মিয়া জুড়ি উপজেলার ফুলতলা এলাকার জয়নাল আবেদিনের ছেলে। সে গোপনে পূর্ব মনসুর এলাকায় বসবাস করছিলো বলে জানায় পুলিশ।

এসআই জহিরুল ইসলাম তালুকদার ধৃত ডাকাত পাবেলকে আটকের সত্যতা নিশ্চিক করে জানান, তার বিরুদ্ধে কুলাউড়া থানাসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এই সংবাদটি 575 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ