ঠাকুরগাঁওয়ে সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৭

ঠাকুরগাঁওয়ে সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীতে সেলিম রেজা নামে এক কাঁচা সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়। সেলিম সদর উপজেলা সিংগিয়া গ্রামের কবির উদ্দিনের ছেলে বাসিন্দা।
পুলিশ জানায়, কিছুদিন আগে একটি প্রেম ঘটিত বিষয়ে ছেলে-মেয়ের বিয়ে দেওয়াকে কেন্দ্র করে ভুল্লী এলাকায় সবজি ব্যবসায়ি সেলিমের সাথে একটি বিরোধ সৃষ্টি হয়।
সেই বিরোধের জেরে মেয়ে পক্ষের লোকজন এই হত্যা কাণ্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছেন। রবিবার রাতে সেলিম ভুল্লী বাজারে ছিল। রাতে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায় বলে জানায় নিহতের ভাই দেলোয়ার হোসেন।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এটিএম সিফাতুল মাজদার লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

এই সংবাদটি 379 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ