ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৭

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ড
এম,এ সাঈদ পঞ্চগড়ঃ
 ঠাকুরগাঁও সদর উপজেলার  সালান্দর ইউনিয়ের সিংপাড়া গ্রামের মকবুল হোসেনের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতরাত ১১টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে এলাকাবাসীরা প্রাথমিকভাবে জানিয়েছেন। এতে  অাগুনে তার খামারের ৯ টি গরু ও ৩টি গরুর ঘর ভষ্মিভূত হয়েছে।
এলাকাবাসী সুত্র জানায়,  মুহুর্তের মধ্যে মকবুল হোসেনেরর সমস্ত  বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও দমকল বাহিনীর  কর্মীরা আগুন নিয়ন্ত্রন করলেও তাদের ৩টি গরুর ঘর  পুড়ে ভষ্মিভূত হয়। আগুনে ঘরের মধ্যে আটকা পড়া তার খামারের  ৯ টি গরু পুড়ে  মারা যায়।
আগুনে ক্ষতিগ্রস্থদের অন্তত ১৫ লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে বলে প্রাথমিকভাবে এলাকাবাসী জানিয়েছে।

এই সংবাদটি 359 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ