ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার
আবু সাঈদ বিশেষ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একই গ্রামে অগ্নিকান্ডে ২৮টি পরিবারের প্রায় ৬০টি ঘর আগুনে ভুস্মিভুত হয়েছে। গতকাল দিবাগত রাত ৩টার সময় ধনতলা ইউনিয়নের হবিপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, হবিপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনর ছেলে এনায়েতুল্লাহ (২৫) এর রান্না ঘর হতে এ অগ্নিকান্ডের সুত্রপাত হলে আশপাশের বাড়ীগুলো সাথে সাথে ছড়িয়ে পড়ে। ওই গ্রামের সাইফুল ইসলাম প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বাহির হলে অগ্নিকান্ডের ঘটনা দেখে এবং চিৎকার দিয়ে গ্রামের লোকজনকে ডাকেন। স্থানীয় লোকজন বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিস মোবাইল ফোনে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি টিম ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রনে নিয়ে আসেন। অগ্নিকান্ডে প্রায় ৮০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চ্যাটার্জী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১ বাণ করে ঢেউটিন প্রদান করার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নান দুপুর ১টার সময় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছেন।

এই সংবাদটি 592 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ