ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ সিংড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১০

প্রকাশিত: ৫:০২ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৭

ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ সিংড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১০


রাজশাহী বিভাগীয় চীফ :
নাটোরের সিংড়া সড়ক দুর্ঘটনায় কায়েমুদ্দিন (৩৮) নামে এক পিকআপ (লেগুনা) চালক নিহত হয়েছে। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার খেজুরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কায়েম উদ্দিন সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের তারাপুর গ্রামের হাছেন আলীর ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল ও এসআই বাদশা জানান, রবিবার দুপুরে নাটোর থেকে সিংড়াগামী যাত্রীবাহী একটি পিকআপ (লেগুনা) সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিক আপের (লেগুনা) চালক, শিশু ও নারীসহ ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লেগুনার চালক কায়েম উদ্দিন মারা যায়।

এই সংবাদটি 651 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ