ঢাকা |
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ : উত্তরাঞ্চলের বাঘাবাড়ীতে অবস্থিত পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের দেওয়া ডিমান্ড লেটারের টাকা জমা দিয়েও গ্যাস পাচ্ছেন না প্রায় ৪ হাজার গ্রাহক।
বাঘাবাড়ী পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, গত চার বছর আগে সাঁথিয়া, বেড়া, শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার প্রায় চার হাজার গ্রাহক বাসা বাড়িতে গ্যাস সংযোগের জন্য আবেদন করেন। কর্তৃপক্ষ তাদের আবেদনের প্রেক্ষিতে ডিমান্ড লেটার দেয়। তারা ওই ডিমান্ড লেটারের অর্থ ব্যাংকে জমা দেয়।
ভুক্তভোগীরা জানান, তারা ডিমান্ড মানি জমা দেওয়ার পরও গ্যাসের সংযোগ পাচ্ছে না। তারা আরও অভিযোগ করে বলেন, পৌরসভাকে রোড পারমিটের টাকা, ঠিকাদারের ওয়্যারিংয়ের টাকা দিয়েও চার বছর অপেক্ষা করছেন কিন্তু গ্যাস সংযোগ পাচ্ছেন না।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ঠিকাদার প্রতিষ্ঠান অন্তর কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী এ কে আজাদ সত্যতা স্বীকার করে জানান, সরকারের গ্যাস সংযোগ চালু না থাকায় অনেক গ্রাহক গ্যাসের সংযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কবে গ্যাস সংযোগ দিতে পারবেন, তাও জানাতে পারছেন না।
এই ব্যাপারে বাঘাবাড়ী পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার রাশেদ খান জানান, বর্তমানে গ্যাস সংযোগ বন্ধ থাকায় তাদের গ্যাসের লাইন দিতে পারছেন না। কবে চালু হবে সেটাও বলতে পারছেন না। তবে কোনো গ্রাহক যদি তাদের ডিমান্ড মানি ফেরৎ চান, সেই ব্যবস্থা করবেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।