ঢাকা |
প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৭
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহে কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে আকতার হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১০মার্চ) ভোর রাতে কালিগঞ্জ উপজেলার বারোবাজার রেল-লাইনের পাশ থেকে তাকে করা হয়। আটক আকতার হোসেন ওই উপজেলার ঝনঝনিয়া গ্রামের ইছাহক আলীর ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দাউদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বারোবাজার রেল-লাইনের পাশে নাশকতা কর্মকান্ড চালানোর জন্য আকতার হোসেন ওই এলায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আকতার হোসেনকে আটক করে। সে ওই এলাকায় দীর্ঘদিন যাবত সন্ত্রাসীমুলক কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জানায় পুলিশ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।