ঢাকা |
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে ২ জামায়াত নেতাসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলা ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপি সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১৮ জন, শৈলকুপা থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে ১৫ জন, মহেশপুর থেকে ৯ জন, কালিগঞ্জ থেকে ১১ জন কোটচাঁদপুর থেকে ৩ জন ও ডিবি পুলিশের অভিযানে এক জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এনিয়ে গত ৮ দিনে জেলায় ২ জন জঙ্গীসহ ৩৬৮ জনকে গ্রেফতার করা হলো। এ সময় ১ কেজি ৯০ গ্রাম গাজা, ৬২ বোতল ফেনসিডিল, ১৫৮ পিচ ইয়াবা, ০৮ গ্রাম হেরোইন, ০৮টি ককটেল, ০৩টি শাটার গান, ০২টি কার্তুজ ও ০২টি রামদা উদ্ধার হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।