জয়কে নিয়ে কোনো হাওয়া ভবন নেই, খাওয়া ভবন নেই,কোনো খোয়াব ভবনও নেই

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মে ৮, ২০১৭

জয়কে নিয়ে কোনো হাওয়া ভবন নেই, খাওয়া ভবন নেই,কোনো খোয়াব ভবনও নেই

ওবায়দুল কাদের বলেন, ‘ডিজিটাল বলতে বাংলাদেশের লোক জয়কে চেনে। এ জন্য জয়কে তারা ভয় পায়, তার মেধাকে তারা ভয় পায়। সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কোনো হাওয়া ভবন নেই, খাওয়া ভবন নেই। কোনো খোয়াব ভবনও নেই।’

রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।

এ সময় ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

কর্মশালায় সংসদ সদস্যদের ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব ইত্যাদি ব্যবহার, ডিজিটাল ব্যবস্থাপনায় নতুন একাউন্ট তৈরি, কনটেন্ট তৈরি করে দৈনন্দিন ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সঙ্গে কার্যকরি দ্বিমুখী যোগাযোগ গড়ে তোলার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাওয়া ভবনের মতো খাওয়া ভবন তৈরি করতেই ‘ভিশন ২০৩০’ ঘোষণা করছে বিএনপি। এটা তাদের একটি পলিটিকাল স্ট্যান্ডবাজি।

এই সংবাদটি 397 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ