ঢাকা |
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬
আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন ৫ জন সদস্য প্রার্থী। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তারা প্রার্থীতা প্রত্যাহারপত্র জমা দেন।
প্রার্থীতা প্রত্যাহার করেছেন যারা তারা হলেন- ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. নুরুল ইসলাম চৌধুরী, ৬ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আনোয়ার খাঁন, ৮ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল হাই মোশাহিদ , ১৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বুরহান উদ্দিন আহমেদ ও রহমত আলী হেলালী।
পাঁচজন সদস্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার ফলে নির্বাচনের মূল প্রতিদ্ধন্ধিতায় টিকে থাকলেন ১০৫ প্রার্থী। তাছাড়া সংরক্ষিত সদস্য পদে ২৮জন ও চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছেন।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ‘বৈধ প্রার্থীদের মধ্যে আগামীকাল প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। ওইদিন জেলার ১৫টি ওয়ার্ডের ১হাজার ৪৯৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।