জেনিথ ইসলামী লাইফের এএমডি পদে ড. নুরুজ্জামানের পদোন্নতি

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

জেনিথ ইসলামী লাইফের এএমডি পদে ড. নুরুজ্জামানের পদোন্নতি

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছে ড. এস এম নুরুজ্জামান। এর আগ পর্যন্ত তিনি কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।সম্প্রতি বোর্ড অব ডাইরেক্টরস কর্তৃক তিনি পদোন্নতি লাভ করেন।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আগে ড. নুরুজ্জামান বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিএমডি (উন্নয়ন প্রশাসন) পদে কর্মরত ছিলেন। তার আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন পদে সফলতার সঙ্গে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।

ড. নুরুজ্জামান কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দনাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। প্রশিক্ষণ ও পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে একাধিকবার সফর করেন। ড. নুরুজ্জামান ব্যক্তি জীবনে বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।

এই সংবাদটি 586 বার পঠিত হয়েছে