জুড়ী নিউজ ফাউন্ডেশন উদ্যোগে এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

জুড়ী নিউজ ফাউন্ডেশন উদ্যোগে এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খালেরমুখ নয়াবাজার হাজী ছমির উদ্দিন হাফিজিয়া কাওমী মাদ্রাসা ও এতিমখানায় জুড়ী উপজেলার প্রথম অনলাইন পত্রিকার জুড়ী নিউজ ফাউন্ডেশনকর্তৃক ২২ জন এতিম ছাত্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

৪ আগষ্ট বৃহস্পাতিবার ৫টায় খালেরমুখ নয়াবাজার হাজী ছমির উদ্দিন হাফিজিয়া কাওমী মাদ্রাসা ও এতিমখানার অফিস কক্ষে জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক ও জুড়ী নিউজ ফাউন্ডেশনের সম্পাদক আল আমিন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী যুবলীগ নেতা আমির হোসেন আমু, ব্যবসায়ী হেলাল উদ্দিন, তোফাজ্জুল হোসেন কামাল, খালেরমুখ নয়াবাজার হাজী ছমির উদ্দিন হাফিজিয়া কাওমী মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল হামিদ, সেক্রেটারি মোঃ জালাল উদ্দিন, ক্যাশিয়ার মোঃ হারিস উদ্দিন, প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম, হাজী আব্দুল মতিন, শিক্ষক আব্দুল মালিক, মাওলানা নাজিম উদ্দিন, হাফিজ মোঃ আবিদুর রহমানএছাড়াও উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আহমদ হোসেন, নুরুল ইসলাম প্রমুখ

 

 

এই সংবাদটি 415 বার পঠিত হয়েছে