ঢাকা |
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিকদের কল্যাণে গঠন করা হয়েছে “জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদ”। উক্ত পরিষদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম সভাপতি, ৭১ নিউজ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন সাধারণ সম্পাদক ও জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান উপদেষ্ঠা হিসেবে নির্বাচিত হন মৌমাছীকষ্ঠ জুড়ী প্রতিনিধি প্রবীন সাংবাদিক প্রভাষক মোঃ বদরুল ইসলাম। ২০ জুলাই বুধবার বেলা ২ টায় জুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা কমপ্লেক্সে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক প্রভাষক মোঃ বদরুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ তাজুল ইসলাম (দৈনিক ইনকিলাব), সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন (দৈনিক খবরপত্র), সহ-সভাপতি এম রাজু আহমদ (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন মানিক (সাপ্তাহিক মানব ঠিকানা), সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন (৭১ নিউজ টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ (সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকা), সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমদ (জুড়ী নিউজ), অর্থ ও দপ্তর সম্পাদক জাকির হোসেন (দৈনিক সবুজ বাংলাদেশ), প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম (সিলেটভিউ টুয়েন্টিফোর), তথ্য ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান পলাশ (সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ), সম্মানিত সদস্য কল্যাণ প্রসূণ চম্পু (দৈনিক প্রথম আলো), শাহ আলম (দৈনিক নিউজ), ইমরানুল ইসলাম (জুড়ী নিউজ টুয়েন্টিফোর), এমদাদুল হক (দৈনিক আমার দেশ), মাহবুবুর রহমান ছোটন (দৈনিক জনতা), আবু ইউসূফ (দৈনিক বাংলার দিন), মোঃ আবু হানিফ ( দৈনিক নতুন দিন)। সভায় সিদ্ধান্ত হয় উক্ত কমিটি আগামী ৩ বৎসরের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।