ঢাকা |
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপ-সচিব জুলিয়া মঈন ১১ জানুয়ারি স্বাক্ষরিত একটি চিঠিতে এ আদেশের কথা জানানো হয়।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্যাহ খাঁন ২৫ জানুয়ারী বুধবার মন্ত্রণালয়ের চিঠির বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে আমরা তাকে চিঠি দিয়ে জানিয়ে দেবো।
জানা যায়, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীর ২০১৬ সালের ১ জুন ধর্ষণের চেষ্টার অভিযোগে জুড়ী থানায় করা একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ওই মামলায় ২৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। কিন্তু এর আগে তিনি ৬ জুন উচ্চ আদালত থেকে এ মামলায় ছয় মাসের আগাম জামিন লাভ করেন।
স্থানীয় সরকার বিভাগের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, কিশোর রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহিত হওয়ায় তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। তাই, ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন (২০১১ সালে সংশোধিত) এর ১৩খ (১) ধারা অনুসারে তাঁকে (কিশোর রায় চৌধুরী মনি) সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।