জুড়ীর গোয়ালবাড়ী জাগরন সমাজ কল্যাণ সংস্থার বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

জুড়ীর গোয়ালবাড়ী জাগরন সমাজ কল্যাণ সংস্থার বিদায় সংবর্ধনা

 

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী জাগরন সমাজ কল্যান সংস্থার সভাপতি বদরুল হোসেন রুবেল এর প্রবাস গমন উপলক্ষে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ ফেব্র“য়ারী মঙ্গলবার গোয়ালবাড়ী জাগরন সমাজ কল্যান সংস্থা সহ-সভাপতি হুমায়ুন রশীদ রাজীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ গিয়াস উদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন শাহিন উদ্দিন, সুছন আহমদ, সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন, জাগরন সমাজ কল্যান সংস্থার সহ-সভাপতি খালেদ সারওয়ার, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, নাসির উদ্দিন, জাইন আহমদ, রুয়েল আহমদ, পাবেল আহমদ, জাইদুল ইসলাম, মুন্না, সাদেক আহমদ, জুবের, জাবির ও জাহিদ প্রমুখ।

এই সংবাদটি 828 বার পঠিত হয়েছে