ঢাকা |
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৬
জুড়ি প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনকে সামনে রেখে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের দুই বারের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী মোঃ আনফর আলী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্র“য়ারি শুক্রবার রাত ৮ টায় প্রার্থীর মোহাম্মদপুর (কৃষ্ণনগর) এর পুরান বাড়ীতে বিপুল সংখ্যক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আনফর আলী এলাকার অসহায় দুঃখী মানুষের কল্যাণের পাশাপাশি জনসাধারণের সার্বিক উন্নয়নের প্রতিশ্র“তিসহ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশার দাবী জানিয়ে সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করে বক্তব্য রাখেন। আব্দুল হাকিম ইমন এর পরিচালনায় বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সভার সভাপতি মাসুক মিয়া চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রার্থীর বড় ভাই মোঃ আনোয়ার আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদান দাস বাদল, কন্দপ নারায়ন দে, আব্দুল হক, মুক্তিযোদ্ধা ললিত মোহন সূত্রধর, মাখন রুদ্র পাল, নিশি কান্ত সরকার, ডাঃ আব্দুল কাইয়ুম ভূইয়া, মজিবুর রহমান, শাহাজান ভূইয়া, গৌর কৃষ্ণ দাস, ডাঃ গুনমনি দাস, শ্যাম সুন্দর রুদ্র পাল, শফিকুর রহমান, আজিজুর রহমান, মহরম আলী মজুমদার, গিয়াস উদ্দিন শিশু, রঞ্জন বিশ্বাস, বাবুল রায়, গোপাল চৌবে, শুন্য উড়িয়া, লাচানা নাইডু, মলিন্দ্র রুদ্রপাল মনা, সুভেন্দ্র নায়েক সেভেন, মেম্বার, সুধন্য রুদ্র পাল, ভুপেন্দ্র দাস, আতাউর রহমান আতিক, আয়ুব আলী, ইলিয়াছ আলী প্রমুখ। এছাড়াও পশ্চিম জুড়ী ইউনিয়ন সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগসহ বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।