জুড়ীতে যুবলীগের কমিটি ঘোষনা

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭

জুড়ীতে যুবলীগের কমিটি ঘোষনা

হাবিবুর রহমান খান,মৌলভীবাজার।
মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সম্পন্ন হয়েছে। উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মামুনুর রশিদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

দীর্ষ ৮ বছর পর আজ অনুষ্টিত হলো জুড়ী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। জুড়ী উপজেলা যুবলীগের নতুন সভাপতি মো: মামুনুর রশিদ সাজু, সাধারন সম্পাদক শেখরুল ইসলাম।

বুধবার (১৩ ডিসেম্বর) জুড়ী উপজেলা চত্ত্বর স্থানীয় “এন বি হল” হল রোমে বিকাল ৪ ঘটিকার জুড়ী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জনাব নাহিদ আহমদ
সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখা মৌলভীবাজার।

সম্মেলনে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এম.পি, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন স্যার,উপজেলা ছাত্রলীগের আহবায়ক,হুমায়ুন রশিদ রাজী প্রমুখ।সহ আরো আওমীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 586 বার পঠিত হয়েছে