ঢাকা |
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬
জুড়ি থেকে এম.এ আহাদ: জুড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায়র্ মহান স্বাধীনতা দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিবসে উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে ছিল স্বাধীনতা সৌধ এ পু¯পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মসজিদে জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত, মন্দির, গীজা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্টানে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান। জুড়ী উপজেলা প্রশাসন রাত ১২-০১ মিনিটে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সূচনা করেন। সকাল সাড়ে ৯ টায় তৈবুন্নেছা খানম একাডেমী ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা মিলি আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্টানে সালাম গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, জুড়ী থানার অফিসার ইনচার্জ হামিদুর রহমান (পিপিএম)। উক্ত কুচকাওয়াজ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, সহকারী ভূমি কর্মকর্তা এসএম ইবনুল হাসান ইভেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আজির উদ্দিন, যুগ্ম-আহবায়ক বদরুল হোসেন, শফিক উদ্দিন, মাসুক আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দমন্টু, বীর মুক্তিযোদ্ধা হাদী হোসেন বাবুল, মোঃ সাকি হোসেন ছফু। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব তাজুল ইসলাম, আলহাজ্ব আয়াজ উদ্দিন আহমদ, ইমরুল ইসলাম, শ্রীকান্ত দাস, আব্দুল খালিক, রুশমত আলম, মাহবুবুল ইসলাম কাজল, আব্দুল কাদির দারা প্রমুখ। কুচকাওয়াজ অনুষ্টানে পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটস, গার্লসগাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে। এছাড়াও তৈয়বুন্নেছা খানম একাডেমী বিশ্ববিদ্যালয় কলেজ, গোয়ালবাড়ী আপ্তাব-আমিনা কলেজ, শাহ নিমাত্রা ফুলতলা সাগরনাল মহাবিদ্যালয়, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়, হোছন আলী উচ্চ বিদ্যালয়, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়, শিলূয়া উচ্চ বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে নিজ নিজ বিদ্যালয়ে বিজয় দিবসের র্যালী, খেলাধুলা ও শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।