জুড়ীতে ভয়াবহ অগ্নিকোন্ড, ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬

জুড়ীতে ভয়াবহ অগ্নিকোন্ড, ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আব্দুর ররহমান ইবনে আশরাফ, জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউপির জাঙ্গিরাই গ্রাম এক ভয়াবহ অগ্নিকোন্ড এক পরিবারের ৬টি বসত বাড়ী পুড়ে যায়।আনুমানিক ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে জাঙ্গিরাই গ্রামের (সেন্টার জেনারেল হাসপাতালের পার্শে) মোঃ বারেক মোল্লা, আব্দুল মালেক, আব্দুল খালেক, ইউনুছ মিয়া, সিদ্দিক মিয়ার বাড়ীতে অগ্নিকান্ডে ৬টি বসত বাড়ী সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ নভেম্বর) আনুমানিক সন্ধা ৭টা ৩০মিনিটের সময় বৈদ্যতিক সর্টসার্কিট থেকে সূত্রপাত হয়ে মূহুর্তেই পুরো বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে । বাড়ীর লোকজন ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হয়।সাথে সাথে খবর পেয়ে কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ততক্ষনে পুরো বাড়ীর ৬টি বসতঘর সম্পূর্ণ রুপে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকোন্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, ধান, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিষপত্র সহ প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ার সংবাদ পাওয়া গেছে।

এই সংবাদটি 332 বার পঠিত হয়েছে