ঢাকা |
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে এক প্রাইভেট সিএইচবিএ কর্তৃক ভুল চিকিৎসায় মা ও শিশুর মৃত্যু অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে জুড়ী সদরের জাঙ্গীরাই গ্রামের হামিদ আলীর পুত্র প্রবাসী ইউছুফ আলীর স্ত্রী তাসলিমা আক্তার (২০) এর প্রসব ব্যাথা শুরু হলে স্থানীয় প্রাইভেট সিএইচবিএ জুলেখা বেগমের বাসায় নিয়ে যায়। এসময় জুলেখা তার চিকিৎসা শুরু করে। টানা কয়েক ঘন্টা চিকিৎসার পর এক পর্যায়ে একটি মৃত শিশু জন্ম গ্রহন করে। মৃত শিশু জন্ম গ্রহনের কিছুক্ষন পর প্রসূতীও মৃত্যুবরণ করে। জুলেখা বেগমের বাসায় প্রসূতী তাসলিমা আক্তারের মৃত্যুর পর তাড়া-হুড়ো করে প্রসূতী অজ্ঞান হয়েছে বলে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এসময় প্রসূতীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে প্রসূতীর স্বজনরা জানায়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।