ঢাকা |
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ীর আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ হাজার টাকা মূল্যের বেলজাম গাছ কেটে দিলেন ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ। খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের দেয়াল মেরামতের জন্য ইউনিয়নের পক্ষ থেকে ২লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। সাটারিং কাজের জন্য উক্ত টাকা থেকে ব্যয় না করে ইউপি চেয়ারম্যান কোন প্রকার নিলাম ছাড়াই বিদ্যালয়ের মাঠে থাকা বিরাট বেলজাম গাছ কেটে সাটারিং করার অনুমতি দেন। এ নিয়ে এলাকায় অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, বিরাট গাছের সাটারিং লাকড়ী বিদ্যালয়ে রাখা কিন্তু কে বা কারা গাছের নিচের অংশ (মূল) তুলে নিয়ে গেছে। গাছ কাটার কোন চিহ্ন পর্যন্ত নাই।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।