জুড়ীতে ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

জুড়ীতে ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: জুড়ী শাখার উদ্যোগে ২৫ অক্টোবর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: জুড়ী শাখার শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ইনভেস্টম্যান্ট ইনচার্জ হাসান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নয়বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমএম সামছুল ইসলাম, আমেরিকা প্রবাসী ব্যবসায়ী জিল্লুর রহমান, অধ্যাপক বদরুল ইসলাম, জুড়ী নিউজ’র নির্বাহী সম্পাদক আল আমিন, ইউপি সদস্য আব্দুস সালাম, ডা. আলমগীর হোসেন প্রমূখ।

এই সংবাদটি 369 বার পঠিত হয়েছে