জুড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এর পুরস্কার বিতরন

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

জুড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এর পুরস্কার বিতরন

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ ইং উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছেসম্প্রতি অনুষ্ঠিত কেরাত,

হামদ/নাত, রচনা, কতিবা আবৃতি, বিতর্ক, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, লোক সঙ্গীত, জারী গান, তাৎক্ষনিক অভিনয়, নৃত্য উচ্চাঙ্গ, লোক নৃত্য, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক প্রতিযোগিতার

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী সভা উপজেলা কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি

ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় মনি, রনজিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ আজির উদ্দিন প্রমুখ

 

এই সংবাদটি 393 বার পঠিত হয়েছে