জুড়ীতে গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে মৌন মিছিল

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

জুড়ীতে গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে মৌন মিছিল

ওমর ফারুক নাইম: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে ২১ শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে বিশাল মৌন মিছিল অনুষ্টিত হয়েছে।

রবিবার ২১ আগস্ট বেলা ২ টায় তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের গেইট থেকে বাংলাদেশ ছাত্রলীগ জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিশাল মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিশুপার্ক এর সামনে এক পথ সভায় মিলিত হয়।

এসময় বক্তারা বলেন, আজ সেই কলঙ্কময় দিন ভয়াল ২১ শে আগস্ট। এই দিনেই ৭৫ এর ঘাতকদের সহযোগীরা জাতির জনকের কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছিল।

আল্লাহ সহায় থাকায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও হারিয়েছেন ২৪ জন নেতাকর্মীকে। আজকের এই দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগকে নেতৃত্বে শূন্য করতে পরিচালিত হয় এই ভয়াল গ্রেনেড হামলা। ঘটনাটি দেখতে দেখতে ১২টি বছর পেরিয়ে গেছে ইতো মধ্যেই।

কিন্তু ২১ আগস্টের গ্রেনেড হামলার ভয়াল স্মৃতি এখনো তাড়িত করে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে। সেই ভয়াবহ হামলায় যারা আহত হয়েছে তাঁরা জীবিত থেকেও যেন মৃত। ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনককে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা যে রক্ত গঙ্গা বয়ে দেওয়ার রাজনীতি শুরু করেছিল তারই ধারাবাকিতায় ২১ আগস্টের ভয়াবহ এ গ্রেনেড হামলা। ২১ শে আগস্ট গ্রেনেড হামলা কারীদের দ্রুত গ্রেফতার ও বিচার কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানান।

উক্ত পথসভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহাব উদ্দিন সামসু’র সভাপতিত্বে ও কামরুল হাসান নোমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, ছাত্রলীগ নেতা বেলাল হোসাইন, রাশেদ আহমদ, শাবেল আহমদ, খাইরুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি 588 বার পঠিত হয়েছে