জুড়ীতে এসএসসি ও দাখিলে পাসের হার ৭৫.৩৮ ও ৬৪.৪৮ %

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৭

আব্দুস সবুর, (জুড়ী)ঃ
সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৪ মে (বৃহস্পতিবার) এসএসসি, দাখিল, সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা জায়, এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ১৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৫শ ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১শ ৭৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৫.৩৮%। জিপিএ-৫ রয়েছে ২০টি। তার মধ্যে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ৮টি, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় ৪টি, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ৩টি, ছোট ধামাই উচ্চ বিদ্যালয় ৩টি, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় ১টি ও পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয় ১টি পেয়েছে।
অপরদিকে দাখিলে ৮টি মাদ্রাসার ২ শ ৯০জন পরীক্ষার্থীর মধ্যে ১শ ৮৭জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ ছাড়াই ! পাসের হার ৬৪.৪৮%।

এই সংবাদটি 384 বার পঠিত হয়েছে