জুড়ি শাহনিমাত্রা কলেজের নতুন ভবন উদ্বোধন

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

জুড়ি শাহনিমাত্রা কলেজের নতুন ভবন উদ্বোধন

আব্দুর রহমান ইবনে আশরাফ
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউপির শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা কলেজের নবনির্মিত “আলহাজ মোঃশাহাব উদ্দিন” দ্বি-তল একাডেমিক ভবনের উদ্বোধন ও দ্বি-তল ভবনের ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিচালনা কমিটির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও প্রভাষক সুহেল আহমদের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য, ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ. নুরুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী পারভেজ ঈষেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখদ্দছ আলী মায়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুন নূর, প্রভাষক এমএ হাসান, বদরুল ইসলাম মনু, শিক্ষার্থী কুলসুমা আক্তার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিনের ব্যক্তিগত সহকারী রাজিব দেব নাথ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম, প্রভাষক হোসেন আহমদ চৌধুরী, ছাইফ উদ্দিন, শিক্ষিকা রাশেদা আক্তার, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, যুবলীগ নেতা ইমন আহমদ প্রমুখ।

উল্লেখ্য, ৪র্থ তলা ভবনের নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার ২৪৪ টাকা।

এই সংবাদটি 395 বার পঠিত হয়েছে