ঢাকা |
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
স্টাফ রিপোর্টার:
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই সিলেটে সমাবেশ করতে চাচ্ছে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা। সমাবেশের অনুমতি চেয়ে গত বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবারে আবেদনও করা হয়েছে। এদিন বিকালে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এসএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে আবেদনপত্রটি জমা দেয়। আবেদনে ১৫ জুলাই বেলা ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়েছে দলটি।
মো. শাহজাহান আলী এ বিষয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে বলেন- ‘যেহেতু রাজধানীতে আমাদের দল সমাবেশ করতে পেরেছে, সেহেতু সিলেটে আমরা অনুমতি পাওয়ার আশা রাখছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো, তাই অনুমতি না দেওয়ার কোনো কারণ দেখছি না।’
অনুমতি না মিললে আপনারা কী সিদ্ধান্ত নেবেন- এমন প্রশ্নের জবাবে এই জামায়াত নেতা বলেন- ‘আমরা আপাতত অনুমতি না পাওয়ার বিষয়ে ভাবছি-ই না। আমাদের দৃঢ় বিশ্বাস, অনুমতি পাবো।’
তবে কোনোভাবেই জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম)।
তিনি বলেন- ‘সিলেটে জামায়াতকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। সব ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকবে। অনুমতি ছাড়া যদি জামায়াত ১৫ জুলাই সিলেটে মাঠে নামে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।