ঢাকা |
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬
আব্দুর রহমান ইবনে আশরাফ;; জুড়ী প্রতিনিধি::মৌলভীবাজারের জুড়ীতে অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে কামরুল হাসান নোমানকে সভাপতি ও মোঃবেলাল হোসাইনকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জুড়ী অনলাইন সাংবাদিক সমিতি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে সমিতির অস্থায়ী কার্যালয়ে জুড়ী অনলাইন সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সমিতির সভাপতি কামরুল হাসান নোমান এর সভাপতিত্বে ও সমিতির সাধারন সম্পাদক মো: বেলাল হোসাইনের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারন সম্পাদক এম.এম সামছুল ইসলাম, জুড়ী সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মো: তাজুল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দৈনিক মানবজমিন পত্রিকার জুড়ী প্রতিনিধি মো: ফখরুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জুড়ী প্রতিনিধি এ.বি.এম নুরুল হক, দৈনিক প্রথম আলো পত্রিকার জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক আমার দেশ পত্রিকার জুড়ী প্রতিনিধি হারিস মোহাম্মদ, দৈনিক সন্ধ্যাবানী পত্রিকার বিশেষ প্রতিনিধি মাহবুব আলম রওশন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জুড়ী প্রতিনিধি এম রাজু আহমদ, সাপ্তাহিক মৌমাছির কন্ঠ পত্রিকার জুড়ী প্রতিনিধি মো: বদরুল ইসলাম, দৈনিক বজ্রশক্তি পত্রিকার জুড়ী প্রতিনিধি মো: শাহ-আলম প্রমূখ।
জুড়ী অনলাইন সাংবাদিক সমিতি ২ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- সভাপতি কামরুল হাসান নোমান, সহসভাপতি মো: মুমিন খাঁন, জাকির হোসাইন, সাধারন সম্পাদক মো: বেলাল হোসাইন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন পলাশ, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান কবির, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বাছিত, সহ দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম মামুন, সম্মানীত সদস্য মাহবুব আলম রওশন, সাইফুল ইসলাম সুমন, ইমরানুল ইসলাম, সদস্য মো: ইয়াকুব আলী, এবাদুর রহমান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।