ঢাকা |
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬
বিশেষ প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের সাজিদ আলী (৭৫)। বয়সের ভারে ন্যুব্জ। হয়তো জীবনের শেষ ভোট তাই ভাতিজার কোলে চড়ে এসেছেন ভোট দিতে। মনসুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন।
একই চিত্র চোখে বরমচাল ইউনিয়নের নন্দনগর ভোট কেন্দ্রে। ইসলামবাদ গ্রামের বশির মিয়া (৬৫)। প্যারালাইসিস রোগী। ভাই আর ভাতিজার কাঁধে চড়ে এসেছেন ভোট দিতে। একই গ্রামের খালিক মিয়া (৭০)। হাটাচলা করতে পারেন না, তাতে কি? ছেলের কাঁধে চড়ে ভোট কেন্দ্রে এসেছেন। ভোটও দিয়েছেন পছন্দের প্রার্থীকে।
জয়চন্ডী ইউনিয়নের গৌরী শঙ্কর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুত্রবধু সুলেখা রানী দাসের সাথে অনেক কষ্টে ভোট কেন্দ্রে আসেন ষাটোর্ধ্ব বাসন্তী রানী রায়। কেন্দ্র থেকে রায়গ্রামের বাড়ীর দুরত্ব ১ কিলোমিটার। তারপরও কয়েকবার রাস্তায় বিশ্রাম নিয়ে এসেছেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। ফিরে যেতে আবার কষ্ট হবে। মনে তৃপ্তি পছন্দের প্রার্থীকে তিনি ভোট দিতে পেরেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।