ঢাকা |
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৭
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ও জুলুমবাদী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সরকারের মন্ত্রীরা আইন ও আদালতকে অমান্য করে বক্তব্য দিচ্ছেন। সরকারের বিরুদ্ধে কথা বললেই গুম-খুন ও ক্রসফায়ার দেয়া হচ্ছে। তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার চায়। আইনের শাসন চায়। জুলুমতন্ত্র থেকে মুক্তি চায়। সুতরাং ষোড়শ সংশোধনী বাতিলে এখন জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তিনি আরো বলেন, বুটের তলায় গণতন্ত্র পিষ্ট। আইন ও বিচার বিভাগীয় শাসনের উপর ন্যাক্কারজনক বক্তব্য দেশের জন্য লজ্জাজনক। অবিলম্বে সরকারের মন্ত্রীদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে আইনের প্রতি সম্মান দেখানো উচিত। তিনি আধিপত্যবাদী দোসরদের মোকাবেলা করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেন, ২০ দলীয় জোটের সাজানো বাগানে এখন ফুল ফুটেছে। ফল ধরা এখন সময়ের ব্যাপার মাত্র। সুতরাং সহায়ক সরকার ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না। তিনি সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
জাগপার সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ষোড়শ সংশোধনী বাতিলে সরকারের ক্ষমতায় থাকার নীতিগত কোন অধিকার নেই। তিনি বলেন, দেশে এখন তুফান গতিতে নারী ও শিশু নির্যাতন চলছে। দেশ এক দুঃশাসনের মধ্যে অতিবাহিত হচ্ছে।
আজ সকাল ১১ টায় রাজধানীর ফটো জার্নালিস্ট মিলনায়তনে শফিউল আলম প্রধানের স্মরণে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এম.এন শাওন সাদেকী’র সভাপতিত্বে ও মুসলিম ছাত্র লীগের সভাপতি এস.এইচ খান আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান,বাংলাদেশ ন্যাপের মহাসচিব স্বপন কুমার সাহা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা রবিউল আলম রবি, আসাদুর রহমান খান, হুমায়ুন কবির বেপারী, যুবনেতা আলহাজ্ব ফাইজুর রহমান, ছাত্রনেতা সাইফুল আলম, আব্দুস সাত্তার পাটোয়ারী, ফারহানা জাহান নিপা, ইলিয়াস আতাহারী, নাহিদ হাসান, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ও জুলুমবাদী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সরকারের মন্ত্রীরা আইন ও আদালতকে অমান্য করে বক্তব্য দিচ্ছেন। সরকারের বিরুদ্ধে কথা বললেই গুম-খুন ও ক্রসফায়ার দেয়া হচ্ছে। তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার চায়। আইনের শাসন চায়। জুলুমতন্ত্র থেকে মুক্তি চায়। সুতরাং ষোড়শ সংশোধনী বাতিলে এখন জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তিনি আরো বলেন, বুটের তলায় গণতন্ত্র পিষ্ট। আইন ও বিচার বিভাগীয় শাসনের উপর ন্যাক্কারজনক বক্তব্য দেশের জন্য লজ্জাজনক। অবিলম্বে সরকারের মন্ত্রীদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে আইনের প্রতি সম্মান দেখানো উচিত। তিনি আধিপত্যবাদী দোসরদের মোকাবেলা করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেন, ২০ দলীয় জোটের সাজানো বাগানে এখন ফুল ফুটেছে। ফল ধরা এখন সময়ের ব্যাপার মাত্র। সুতরাং সহায়ক সরকার ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না। তিনি সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
জাগপার সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ষোড়শ সংশোধনী বাতিলে সরকারের ক্ষমতায় থাকার নীতিগত কোন অধিকার নেই। তিনি বলেন, দেশে এখন তুফান গতিতে নারী ও শিশু নির্যাতন চলছে। দেশ এক দুঃশাসনের মধ্যে অতিবাহিত হচ্ছে।
আজ সকাল ১১ টায় রাজধানীর ফটো জার্নালিস্ট মিলনায়তনে শফিউল আলম প্রধানের স্মরণে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এম.এন শাওন সাদেকী’র সভাপতিত্বে ও মুসলিম ছাত্র লীগের সভাপতি এস.এইচ খান আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান,বাংলাদেশ ন্যাপের মহাসচিব স্বপন কুমার সাহা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা রবিউল আলম রবি, আসাদুর রহমান খান, হুমায়ুন কবির বেপারী, যুবনেতা আলহাজ্ব ফাইজুর রহমান, ছাত্রনেতা সাইফুল আলম, আব্দুস সাত্তার পাটোয়ারী, ফারহানা জাহান নিপা, ইলিয়াস আতাহারী, নাহিদ হাসান, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।