জামেয়া মোহাম্মদিয়ায় এম. কাওছার আহমদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

জামেয়া মোহাম্মদিয়ায় এম. কাওছার আহমদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

বিশ্বনাথ (সিলেট), ৬ অক্টোবর ২০২৫:
বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া, সিলেট-এর উদ্যোগে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম. কাওছার আহমদ-এর ইউরোপ গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

গতকাল সোমবার  (৬ অক্টোবর) বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মুহতারাম প্রিন্সিপাল মাওলানা নূরুল হক এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা হাবিবুল্লাহ খান।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার শায়খুল হাদীস মাওলানা শাহ রশীদ আহমদ মিজানী (দা.বা.)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়ার মজলিসে শূরার সহ-সভাপতি ও আসহাবে বদর ফান্ডের সভাপতি মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ এবং শিক্ষা সচিব মাওলানা নিজাম উদ্দিন (ছাতকী হুজুর দা.বা.)।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা সচিব মাওলানা হাফিজুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা খালেদ আহমদ, হিসাবরক্ষক মাওলানা আব্দুস শাকুর, নাজিমে দারুল ইকামা মাওলানা হাফিজ জয়নুল আবেদীন, মাওলানা জাকওয়ান আহমদ, হোস্টেল সুপার মাওলানা নাসির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে ইউরোপগামী এম. কাওছার আহমদ-এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জামেয়ার বিভিন্ন প্রয়োজন ও সমস্যা সমাধানে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রিন্সিপাল মাওলানা নূরুল হক বলেন, “আমাদের মাদ্রাসার আর্থিক অবস্থা উন্নয়নের পথে। ‘আসহাবে বদর ফান্ড’-এর ১৪০ সদস্য নিয়মিতভাবে মাসিক ১,০০০ টাকা করে সহযোগিতা করছেন। আমরা আশা করি, এম. কাওছার আহমদ এই ফান্ডে সদস্য হবেন এবং প্রবাসে থেকেও অন্যদের যুক্ত করতে সহায়তা করবেন।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই মাদ্রাসার সার্বিক উন্নয়নে প্রবাসী সমাজসহ সবার সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদক: সাবিবর আহমদ
যোগাযোগ: ০১৮০৪৮৩৮৫৯০

এই সংবাদটি 442 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ