জামিন পেলেন দুই মেয়র

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

জামিন পেলেন দুই মেয়র

সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় বোমা হামলা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সাথে প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত।

আজ রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আরিফুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন। অন্যদিকে জি কে গউছের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।

এই সংবাদটি 936 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ