ঢাকা |
প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬
এ মুহূর্তে রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বরে ওয়াসার বোতলজাত পানি বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, জামায়াত আদালতের শর্ত পূরণ না করার কারণে আদালত তাদের নিবন্ধনকে অবৈধ ঘোষণা করেছে। জামায়াত যদি নির্বাচন কমিশন ও আদালতের শর্ত পূরণ করতে পারে এবং নির্বাচন কমিশন ও আদালতকে বোঝাতে সক্ষম হয়- তবে জামায়াত নিবন্ধন ফিরে পেতে পারে।
প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে আসার বিষয়ে তিনি বলেন, রাজনীতিতে নতুন রক্তপ্রবাহ দরকার। সে দেশ থেকে আসুক বা বিদেশ থেকে আসুক। আমাদের দেশের অনেক ছেলে বিদেশে পড়তে যাচ্ছে যারা অনেক মেধাবী। তারা যদি রাজনীতিতে আসে তাহলে তা রাজনীতির জন্য ভালো।
এ সময় উদাহরণ হিসেবে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্রিটেনের পার্লামেন্টে নির্বাচনে প্রার্থী হওয়া অনেক কঠিন। তিনি মেধার যোগ্যতা দিয়েই সেখানে পৌঁছেছেন।
তিনি বলেন, ঢাকার চারপাশের নদীগুলো এমনভাবে দূষিত হয়েছে যে পরিশোধনের অযোগ্য। পানির কোনো রাজনৈতিক দল নেই। পানি সব মানুষের। তাই মানুষের জন্যই পানি রক্ষা করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা খানম, ওয়াসার চেয়ারম্যান রহমতউল্লাহ প্রমুখ।
সূত্র : বিডিনিউজ ২৪ ডটকম.
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।