জান্নাতি হাওয়া ——–শাকেরা বেগম শিমু

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬

জান্নাতি হাওয়া ——–শাকেরা বেগম শিমু

জান্নাতি হাওয়া
শাকেরা বেগম শিমু
“”””””””””””””””””””””
খুব ভোরে উঠে করো সালাত আদায়,
দিয়ে দাও আরামের ঘুমকে বিদায়।
বেরিয়ে পড়ো এসে বাইরের দাওয়াতে,
মন প্রাণ ভরে যাবে জান্নাতি হাওয়াতে।
বেহের্শতি খুশবু যে রয়েছে এ বাতাসে,
জান্নাতি হুরগুলো উড়ে দূর আকাশে।
এ হাওয়ায় মন থাকে সতেজ আর চাঙা,
ফুরফুরে মন যেন সাত রং এ রাঙা।
এ হাওয়া সেবনে হয় স্বাস্থ্যের উন্নতি,
সঙ্গত কারণেই এ হাওয়া জান্নাতি।
স্নিগ্ধ হাওয়াতে মন প্রফুল্ল থাকে,
মৌমাছি গুঞ্জন করে মৌচাকে।
কোকিলের কুহু কুহু, শালিকের ডাক,
স্তব্ধ পৃথিবী ঘুমে থাকে নির্বাক।
মুমিনের ঘুম ভাঙে আযানের সুরে,
পাখালিরা গান গেয়ে ডেকে যায় ভোরে।
জেগে ওঠ হয়ে গেছে সালাতের সময়,
এ বেলায় মুমিনেরা কি ঘুমিয়ে রয়?
জেগে করো আল্লার সাথে সাক্ষাত,
আদায় করো তুমি ফযরের সালাত।
সালাত আদায় শেষে তুলে দুই হাত,
মহান প্রভূর কাছে করো মুনাজাত।
পেশ করো হৃদয়ের সব চাওয়া পাওয়া,
সাথে উপভোগ করো জান্নাতি হাওয়া।।।

এই সংবাদটি 741 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ