জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালী আওয়ামীলীগের নাপলি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৭

জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালী আওয়ামীলীগের নাপলি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মিনহাজ হোসেন ইতালি:
১৫ই আগস্ট, জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ইতালী আওয়ামিলীগের নাপলি শাখার পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।‘‘১৯৭৫ সালের ১৫ই আগস্ট, বাঙালি তথা বিশ্বের ইতিহাসে নির্মম শোকাহত একদিন। এ দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বিশ্ময় শোষিত মানুষের বলিষ্ঠকন্ঠ, স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নির্মম ভাবে হত্যা করেছিল মোস্তাকচক্রের জঘন্য পিশাচরা। খুনি চক্র ঐ দিন বঙ্গবন্ধুর পরিবারের নারী, শিশুসহ কাজের লোকদেরও হত্যা করেছিল।ঐ দিন বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে, গভীর শোক ও শ্রদ্ধা ইতিহাসের নারকীয় এই হত্যাকান্ডের বিচারে দন্ড প্রাপ্ত সকল আসামীর দন্ড নিশ্চিত করতে বিশ্বের  মানবতাবাদী সকল মানুষের সহযোগীতা কামনা করা হয়।আর সেই মানবতাবাদী সহযোগি হিসেবে ইতালী আওয়ামীলীগের নাপলি শাখার উদ্যোগে আয়োজিত নিরবতা পালন,  আলোচনা সভা ও মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শোক দিবস পালন করে নাপলি আওয়ামীলীগ।গত ১৫ আগষ্ট সন্ধ্যায় নাপলি পালমা কাম্পানিয়ার ৫টি মসজিদে দোয়া মিলাদ মাহফিল ও কিচুরি বিতরন,এবং একটি রেস্টুরেন্টে বিশাল আয়োজনে সর্বস্তরের জন সাধারণ সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দদের উপস্থিতিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর শোক প্রকাশে ১মিনিট নিরবতা পালন করা হয়।পরে নাপলি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এর পরিচালনায় এবং নাপলি আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্তমান ১নং সদস্য জনাব জাহাঙ্গীর শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পালমা কমুনা কমিটি যুগ্ম আহবায়ক মীর হোসেন বলেন এই জাতি এই দেশের স্বপ্নমূলে নির্মম কুঠার হেনে বাংলা ও বাঙালীর চিরবিরোধীরা পিতাকে ছেদন করে পঁচাত্তরের পনেরোই আগস্ট এই দিনটিতে। বাঙালী পিতৃহারা হয় এই দিনটিতে। বৃষ্টিঝরা শ্রাবণের অন্তিম দিনে সেদিন বৃষ্টি নয় ঝরেছিল রক্ত।হয়েছিলেন শহিদ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আমরা আজ তারই আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করছি।বক্তব্য রাখেন ইতালি আওয়ামীলীগের নাপলি শাখার সহ সভাপতি জয়নাল আবেদীন বলেন যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।দিকে দিকে আজ অশ্রুগঙ্গা রক্তগঙ্গা বহমান,তবু নাহি ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান।আজকে যে দিন এই দিন আমাদের জন্য খুবই মর্মাহত দুঃখের দিন,আজ বঙ্গবন্ধু বেচে থাকলে এই দলের এই অবস্থা হত না বরং উন্নতি হত।এই হত্যার পিছনে কি কি গঠন আছে ,কারা কারা এর সাথে জড়িত ছিল,কত ধরনের চক্রান্ত সরযন্ত ছিল,কারা এই চক্রান্ত সরযন্ত দমনের দায়িত্বে থেকে ব্যক্ত হয়েছে,এই সার্বিক বিষয় গুলো আজকে উপস্থাপিত হওয়ার দরকার আছে আমি মনে করি,সেই সার্বিক চিত্র গুলো কি ভাবে আসবে সঠিক তথ্য গুলো পাওয়ার জন্য আমি মনে করি এর সময় এসেছে তাই আমি উচ্চ ক্ষমতা গঠন কমিশন গড়ার জন্য নাপলি আওয়ামীলীগ ও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি।আরো বক্তব্য রাখেন সহ সভাপতি ফরহাদ সিপাহীযুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার বাঙালীর হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠতম সেই পুরুষ তিনি, একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলার মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র ৫৫ বছরের জীবনে (১৯২০-১৯৭৫) স্বদেশের মাটি আর মানুষকে এমন গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন, যে বন্ধন কোনদিন ছিন্ন হবার নয়।আমরা প্রবাসে থেকে প্রতিবছর শোক দিবস পালন এবং আওয়ামীলীগের সকল কার্যক্রম করি
করেও যাব  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সারা জীবন মনে রাখব ইনশাআল্লাহ।আরো বক্তব্য রাখেন সানজন্নার কমুনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন,সহ নাপলি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন,সহ প্রমুখ।অনুষ্ঠানে সকলের বক্তব্যর মাধ্যমে উদ্‌ঘাটিত হয় যে নাপলি আওয়ামীলীগ নির্বাচনের ধারা কমিটি গঠন করা হয়,নির্বাচিত হন নাপলি আওয়ামীলীগের সভাপতি নাদিম বেপারী কিন্তু এখন ও পর্যন্ত তিনি দিতে পারেননি কোন কার্যক্রম হয় নি কোন অভিষেক পরিশেষে গত ২ মাস হয়েগেছে মেয়াদ উত্তীর্ণ হয় ইতালী আওয়ামিলীগ নাপলি শাখার ।মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে আমরা দীদার্যীত। প্রশ্ন ? এক ব্যক্তির কাছে কি এই ক্ষমতা থাকবে নাকি গনতন্ত্রিক চর্চা অব্যাহত থাকবে,আমরা একত্রিত থাকতে কাউকে একক ভাবে ক্ষমতা রাখতে ইচ্ছুক নই।এই কমিটির ধারা আহবায়ক কমিটি অথবা নির্বাচন কমিশন করে নির্বাচন দেওয়া হোক যে খুশি সে দাড়াক এমনকি এখন যে সভাপতি আছেন নাদিম বেপারী সভাপতি হয়ে আসেন আমাদের কোন আপত্তি নাই ।ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজী ও হাসান ইকবালের সাথে আলোচনা করে এই মর্মে আমরা উপনিত হয়েছি ,তাদের দিক নির্দেশনায় আমরা পথ চলছি।তারই ফলশ্রুতি আজকে অনুষ্ঠানে উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দদ সহ উনাদের সাক্ষর।আমরা ইতালী আওয়ামিলীগের সাথে এই সাক্ষর সহ উপস্থিতি দেখাব এবং উনারা যেভাবে নির্দেশ দেবে সে ভাবেই নাপলি আওয়ামীলীগ চলবে বলে জানান।অনুষ্ঠানে নাপলি আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন সহ সভাপতি হারুনুর রশিদ,আব্দুল লিয়াকত, সহ সাধারণ সম্পাদক,দেলওয়ার মোহাম্মদ,সহ সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ,মাসুদ মৃধা,দপ্তর সম্পাদক  রফিকুল বেপারী,শওকত হোসেন,সরফ উদ্দিন,কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন,গৌরন্জ দাস,সহ শিক্ষা ও প্রকাশনা সম্পাদক আব্দুর শুকুর আবদুল্লাহ, সহ যুব ও ঞীড়া সম্পাদক নাছির উদ্দিন,আইন বিষয়ক সম্পাদক মামুন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন সুলতানা,সম্মানিত সদস্য মোঃ লুতফুর,বিল্লাল হোসেন, হাফিজুর রহমান জাহিদ,ইলিয়াস হোসেন,সরওয়ার হোসেন,মানিক,শাহ আলম,শরিফুল সরদার,সানোয়ার হোসেন,নানু সরদার,তারা মাতব্বর,সূর্য মিয়া,বিকাশ বর্ধন,হোসেন আহম্মেদ,নূর ইসলাম সহ আরো অনেকেই।পরিশেষে বক্তব্য রাখেন নাপলি আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর শেখ বলেন আমরা শুধু এই শোক দিবস নয় আওয়ামীলীগের  সকল কার্যক্রম করে থাকি।এবং ইতালী আওয়ামিলীগ আমাদের সাথে আছে আমরা আগামী সুন্দর একটি নির্বাচন ধারা কমিটি গঠন করার জন্য ইতালী আওয়ামিলীগের কাছে আহবান করেন।এবং সকল নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্য করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

এই সংবাদটি 840 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ