‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬’ বিয়ানীবাজার সরকারী কলেজ সিলেট জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৬

‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬’ বিয়ানীবাজার সরকারী কলেজ সিলেট জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান

 

মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজারঃ
‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬’ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজ এবং একই প্রতিযোগীতায় কলেজের ৪ শিক্ষার্থী ও কলেজ স্কাউট দল জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে।
১৪ ও ১৫ মে সিলেটের অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রথমবারের মত এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সূচনা বর্ষের কলেজ পর্যায়ের ১২ শাখার মধ্যে ৭টিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিয়ানীবাজার সরকারি কলেজ। আজ ১৬ মে বিকালে একই স্থানে সেরা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিবেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। বিয়ানীবাজার সরকারি কলেজের পক্ষে শ্রেষ্ঠ কলেজের পুরস্কার গ্রহণ করবেন সহযোগী অধ্যাপক বিমান বিহারী রায়।
এছাড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার জিতেছে বিয়ানীবাজার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী শিপা বেগম, রবার্ট স্কাউটে বিয়ানীবাজার সরকারি কলেজের স্কাউট দল, নজরুল গীতি ও উচ্চঙ্গ সঙ্গীতের দুই বিভাগে জেলার সেরা হয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের জয়শ্রী চন্দ্র, লোকগীতিতে জেলার সেরা হয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজের বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থী জয়া রাণী কর এবং জারি গানে সেরা শ্রেষ্ঠ হয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের বিষণ শুক্ল বৈদ্য।
বিয়ানীবাজার সরকারি কলেজ সূত্রে জানা যায়, প্রথম বার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ প্রতিযোগিতা শুরু হয়েছে। বিয়ানীবাজার সরকারি কলেজ ১১টি শাখায় সেরা হয়ে জেলা পর্যায়ে অংশ নেয়। বিয়ানীবাজার সরকারী কলেজ জেলা পর্যায়ের কলেজ শাখায় ৭টি ক্যাটাগরিতে সেরা হয়েছে।

এই সংবাদটি 1306 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ