ঢাকা |
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৬
৯ সেপ্টম্বর শুক্রবার সময় রাত ৯টা ৩৮ মিনিট পরিচিত নাম্বার থেকে কল আসল জলঢুপে একটি কার উল্টে গেছে। কোথা থেকে খবর পেলেন জানতে চাইলে- তিনি বলেন বাংলাদেশের লন্ডন সিলেট নামের ফেইসবুক আইডি থেকে পেয়েছেন।সার্চ করে দেখলাম একটি কার উল্টে গেছে এরকম ছবি আপলোড করা হয়েছে । ৪ ঘন্টা আগের আপলোড। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্য থানায় ফোন করলাম। ডিউটি অফিসার জসিম উদ্দিন জানালেন এ রকম কোন তথ্য আমাদের জানা নেই।
অথচ ছবি আপলোড করে স্ট্যাটাসে লেখা হল “এই মাত্র একটা এক্সিডেন্ট হয়েছে শেয়ার করুন কারো আত্নীয় হতে পারে”
সরেজমীন স্পটে এসে ও এরকম কোন দূর্ঘটনার আলামত পেলাম না। বিষয়টি আমার বোধগম্য নয়। সচেতন পাঠকদের কাছে অনুরোধ সরকার নিবন্ধিত বা নিয়ন্ত্রণাধীন অনলাইন পত্রিকা ( পোর্টাল ) ছাড়া এ রকম পেইজের সংবাদ পড়ে আপনারা বিভ্রান্তিতে পড়বেন না। আমার মনে হয় দূর্ঘটনা যদি ঘটে থাকে তাৎক্ষনিক গাড়ীটি গুম করা হয়েছে অথবা পেইজে শেয়ার বাড়ানোর জন্য ভূয়া ছবি আপলোড করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।পরের দিন পুলিশের একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় কমলা বাড়ির কাছে একটি কার উল্টে দূর্ঘটনার শিকার হয়, তবে তিনি বিস্তারিত জানান নি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।