জমে উঠেছে বিয়ানীবাজার  পৌর নির্বাচন

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৭

জমে উঠেছে বিয়ানীবাজার  পৌর নির্বাচন

 

প্রাচারনায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা
এম,মিসবাহ উদ্দিন
বিয়ানীবাজার ঃ অনেক জল্পনা আর কল্পনার মধ্য দিয়ে নানা আইনি জটিলতার অবসান ঘঠিয়ে দীর্ঘ ১৬ বছর পর আবারো জমে উঠেছে বিয়ানীবাজার পৌর সভা নির্বাচন  দলীয় প্রতিকে মনোনিত মেয়র ও স্বতন্ত্র প্রতীক নিয়ে মেয়র প্রার্থী থেকে শুরু করে সাধারন কাউন্সিলর প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রাচারনায় ভোর থেকে মধ্য রাত পর্যন্ত  ভোটারদের  দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।  তবে শেষ পর্যন্ত কে বসবেন। পৌর সভা সিংহাসনের চেয়ারে ।  এ নিয়ে চলছে অনেক আলোচনা সমালোচনা হাট বাজার থেকে শুরু করে চায়ের স্টল পর্যন্ত।  আসছে  ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন এ নির্বাচনে মেয়র পদে ৬ জন ও কাউন্সিলর পদে 65 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  দলীয় প্রতিকে  আওয়ামীলীগ থেকে আব্দুস শুক্কুর (  নৌকা )  বিএনপি থেকে  আবু নাসের পিন্টু (  ধানের শীষ)   স্বতন্ত্র প্রার্থী বর্তমান পৌর প্রসাশক,  তফজ্জুল হুসেন ( জগ)  স্বতন্ত্র প্রার্থী উপজেলা সেচ্চাসেবক লীগ সভাপতি, আবুল কাশেম পল্লব ( মোবাইল ফোন)  জামায়াত থেকে স্বতন্ত্র প্রার্থী মাওঃ জমির হোসাইন ( রেল ইঞ্জিন )    জাসদ মনোনিত শমসের আলম ( মশাল)  প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন,  ভোটারদের কাছে তুলে ধরছেন ব্যক্তি ইমেজ ও রাজনীতির পরিচয়, তবে সাধারন ভোটাররা পৌরসভার অভিবাবক হিসেবে সিদ্ধান্ত নিতে অনেকটা চুলচেরা হিসাব নিকাশ করছেন। রাজনীতিক ভাবে এই পৌরসভার মানুষ অনেকটা সচেতন, আওয়ামীলীগ, বিএনপির দলীয় প্রতিকে মনোনিত প্রার্থীরা রয়েছেন সুবিধাজনক অবস্থানে,  পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী বর্তমান প্রশাসক তফজ্জুল হুসেন, আবুল কাশেম পল্লব, শমসের আলম তবে প্রাচারের মাঠে ৬ প্রার্থীর কর্মী রয়েছে সমান, আর অপরদিকে মামলা এড়িয়ে  মাঠে নেমেছে জামায়াতে ইসলামীর স্বতন্ত্র মেয়র প্রার্থী মাওঃ জমির হুসাইন এর পক্ষে তাদের অঙ্গ ছাত্র সংঘটন ছাত্র  কর্মীরা।
উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌর সভা নির্বাচন ১০টি কেন্দ্রে ভোট গ্রহন  অনুষ্টিত হবে এই এলাকার মোট ভোটার, ২৫ হাজার ২৪ জন,  পুরুষ ভোটার ১২ হাজার ৪০৩ জন,  মহিলা ভোটার ১২ হাজার ৫৯৪ জন  তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ১৬৪ জন বেশি।

এই সংবাদটি 416 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ