জমে উঠেছে বিয়ানীবাজারে ঈদের বাজার

প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬

জমে উঠেছে বিয়ানীবাজারে ঈদের বাজার

স্টাফ রিপোর্টার:

ঈদ মানেই খুশি। ঈদ মানে আনন্দ এই আনন্দ কে আরো বর্ণিল সাজে করতে  মুসলমানদের প্রধান এ ধর্মীয় উৎসব ঘিরে সবার মধ্যে থাকে নানা আয়োজনের পরিকল্পনা।  আর মুখরোচক খাবারের পাশাপাশি এদিন বিশেষ গুরুত্ব পায় নতুন পোশাক। নতুন পোশাকই যেন ঈদের পূর্ণতা। তাই রোজার শুরুতেই অনেকে শুরু করেছেন ঈদের কেনাকাটা।
বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন শপিংমহল ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিনে বিক্রি তেমন ভালো ছিল না। তবে ঈদ যতো এগিয়ে আসছে, জমে উঠছে ঈদের বাজার।
রমজানের ১০ রমজান থেকে শুরু করে বিভিন্ন পোশাকের দোকাম   ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিংমলগুলো। গত ১০ দিনের চেয়ে এদিন বিক্রি অনেকে বেশি।
এবারের ঈদের বাজারে তরুণীদের জন্য রয়েছে- ফ্রক, জিপসি, লেহেঙ্গা, থ্রিপিস, সিনথেটিক ফ্রক। বিয়ানীবাজার পৌরশহরের সাত্তার সুপার মার্কেট, জামান প্লাজায় এসব কাপড় বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৫ হাজার টাকায়।

পাশাপাশি ঈদে তরুণীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে, বজরঙ্গি ভাইজান, বাজিরাও মাস্তানি, সারারা প্রভৃতি ভারতীয় পোশাক। প্রতিটি দোকানে এগুলি বিক্রি হচ্ছে  হচ্ছে ৭ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকায়।
বিকেল ঘনিয়ে আসতে বাড়ি ফিরতে শুরু করেছেন ক্রেতারা । সবার হাতেই ব্যাগ। কারো হাতে দুটি-পাঁচটি, আবার কারো হতে আটটি-দশটি শপিং ব্যাগ। শপিং করে ক্লান্ত তারা। এখন বাসায় ফেরার অপেক্ষা। গাড়ি আসলেই বাসায় ফিরে ইফতার করবেন।

বিক্রেতারা বলছেন, এবারের ঈদে দেশি পোশাকের চেয়ে বিদেশি পোশাকের প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি। ঈদের আগের দিনগুলোতে ব্যবসা আরো জমে উঠবে বলে আশাবাদী বিক্রেতারা।

ক্রেতাদের কয়েকজন জানান, মার্কেটজুড়ে দেশি-বিদেশি নানান ডিজাইনের পোশাক থাকায় পছন্দ করে কেনা যাচ্ছে। এরমধ্যে বিদেশি পোশাকের প্রাধান্য বেশি। তবে অনেকে আছেন যারা, ঈদের জন্য দেশি বুটিকস, সুতি কাপড়কে বেছে নিচ্ছেন। আবার অনেকে মানসম্মত পোশাক পাচ্ছেন না বলেও অভিযোগ করেন।

জামান প্লাজার ব্যবসায়ীদের সাথে আলাপ কালে এই প্রতিবেদক  কে   জানান, এবারের ঈদ বাজারে দেশি কাপড়ের তুলনায় বিদেশি কাপড় বেশি বিক্রি হচ্ছে। তবে দেশি বুটিকসের কাপড়ও কিনছেন অনেকে। কেউ আবার পছন্দের জিনিস তৈরি  করতেছেন থান কাপড় কিনে   ,    অন্যান্য দিনের তুলনায় আজ বিক্রি ভালো। হচ্চে বলে জানান, জামান প্লাজার এক বিক্রেতা এই প্রতিবেদককে
আরো জানান, গত কয়েক দিনে বিক্রি ভালো না হওয়া দুশ্চিন্তায় ছিলাম আমরা ।ব্যবসায়িরা  ঈদ ঘনিয়ে আসতে না আসতে  ব্যবসা জমে উঠেছে আমরা আশাবাদি আগামি দিনগুলুতে আরো জমে উটবে ব্যবসা

এই সংবাদটি 530 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ