ঢাকা |
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬
সোহান আহমদ:দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে
বিয়ানীবাজার সরকারী কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় বিয়ানীবাজার সরকার কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।এতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ নাথ সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক,অথনীতি বিভাগের সহযোগি অধ্যাপক ফজলুর রব, প্রভাষক রহিম,প্রভাষক মো:শফিউল্লা দিদার,প্রভাষক জহির উদ্দিন, প্রমুখ বক্তব্য রাখেন। কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী এতে অংশ নেয়।বক্তারা বলেন, জঙ্গিগোষ্ঠী শিক্ষার্থীদের বিভিন্নভাবে মগজ ধোলাই করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে। জঙ্গিবাদ দেশের অগ্রযাত্রাতে বাধা সৃষ্টি করছে। সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে হবে।এ সময় বক্তারা জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা তুলে ধরে এর সমাধানে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।